ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২৩:৪৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

এবার মৌসুমি হলেন সম্পাদক

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:১০ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

এবার চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমি হলেন সম্পাদক। তার অনেক দিনের স্বপ্নপূরণ হলো। ইচ্ছে ছিলো একটি পত্রিকা বা ম্যাগাজিন বা একটি অনলাইনের সম্পাদক হিসেবে কাজ করবেন। সময়ের চাহিদাকে বিবেচনা করে অবশেষে মৌসুমী একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে কাজ শুরু করলেন।

 

এই অনলাইন নিউজ পোর্টালের নাম ‘ইয়েসনিউজবিডিডটকম’। কাল ৩রা নভেম্বর নিজের জন্মদিনে মৌসুমীর অভিষেক হয়। জন্মদিনে মৌসুমী তার ভক্ত দর্শকের জন্য এই উপহার নিয়ে হাজির হন। কাল রাত আটটা ত্রিশ মিনিটে রাজধানীর উত্তরায় ওমরসানী-মৌসুমীর রেঁস্তোরা ‘মেরি মন্টানা’য় সম্পাদক হিসেবে মৌসুমীর অভিষেক হলো। নিউজ পোর্টালটির উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন তার স্বামী ওমর সানী।

 

এর প্রকাশক শাহেদুল ইসলাম শাহেদ। আপাতত পুরোপুরি বিনোদন ও ফ্যাশন নির্ভর হলেও আগামীতে এর ব্যাপ্তি বাড়বে বলে জানান মৌসুমী। মৌসুমীর সম্পাদক হিসেবে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিক নিজেদের কাতারে মৌসুমীকে পেয়ে বেশ উচ্ছসিত ছিলেন। মৌসুমীকে অভিনন্দন জানিয়ে সম্পাদক হিসেবে তার অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বিনোদন বিচিত্রার সম্পাদক প্রকাশক দেওয়ান মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজক শামসুল আলম, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ইয়েসনিউজবিডিডটকম’র প্রকাশক শাহেদুল ইসলাম শাহেদ ও চিত্রনায়ক ওমর সানী প্রমূখ।

 

মৌসুমী বলেন, এর আগে আমি একটি ম্যাগাজিনের একটি সংখ্যার সম্পাদক হিসেবে কাজ করেছিলাম। আজ থেকে একজন নিয়মিত সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু হলো। বাংলাদেশের সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে বহু আগে থেকেই আমার এই স্বপ্ন ছিলো। আমার বাবা বেঁচে থাকলে আজ দারুণ খুশি হতেন।