এবার লেখা-ছবি থেকে তৈরি হবে ভিডিও
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভিডিও তৈরি করা এখন আর শুধু পেশাদারদের কাজ নয়, বরং আপনার হাতের মুঠোয়। গুগল সম্প্রতি এমন একটি নতুন অ্যাপ উম্মুক্ত করেছে, যা আপনাকে শুধুমাত্র কয়েকটি লেখা বা ছবি ব্যবহার করে অত্যাধুনিক ভিডিও বানানোর সুযোগ করে দেবে। ‘ভিডস’ নামের এই এআই-নির্ভর অ্যাপটি শর্ট ভিডিও তৈরিতে নতুন মাত্রা দিতে যাচ্ছে।
দ্য ভার্জ-এর খবর অনুযায়ী, ‘ভিডস’ নামের অ্যাপটির মূল বিশেষত্ব হলো এটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা পরিচালিত হবে। ব্যবহারকারীরা শুধুমাত্র লেখা বা ছবি ব্যবহার করে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন। সবার জন্য উন্মুক্ত করায় এখন সাধারণ ব্যবহারকারীরাও টেমপ্লেট, স্টক মিডিয়া ও বেশ কিছু এআই সুবিধা কাজে লাগিয়ে সহজে ভিডিও তৈরি করতে পারবেন।
গুগল ভিডসের মাধ্যমে টেক্সট, ছবি এবং অন্যান্য মিডিয়া ফাইল দিয়ে স্বয়ংক্রিয়ভাবে গল্প বা ভিডিও তৈরি করা যাবে। অ্যাপটিতে একটি ভার্চুয়াল এআই অ্যাভাটার থাকবে, যা একজন উপস্থাপকের মতো ভিডিওতে বিভিন্ন তথ্য তুলে ধরতে পারবে। এটি মূলত পেশাদার কাজে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে, যেমন-কোনো ব্যবসার জন্য প্রমোশনাল ভিডিও তৈরি করা বা অফিসের কোনো প্রেজেন্টেশন বানানো।
এই অ্যাপটি গুগল ওয়ার্কস্পেস অর্থাৎ গুগল ডকস, শিটস, এবং স্লাইডসের মতো অ্যাপগুলোর সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা সহজেই তাদের ডেটা দিয়ে দ্রুত ভিডিও তৈরি করতে পারবেন।
বর্তমানে ব্যবহারকারী নির্দিষ্ট ছবি, যেমন কোনো নতুন পণ্যের ছবি ব্যবহার করে মাত্র ৮ সেকেন্ডের ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন। গুগল বলছে, এই অ্যাপ ব্যবহার করে কোম্পানিগুলো তাদের পণ্যের ডেমো, প্রশিক্ষণ ভিডিও বা প্রমোশনাল কন্টেন্ট বানাতে পারবে। এতে তাদের সময় ও অর্থ সাশ্রয় হবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


