ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১১:২৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

এবার শিশুকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন

আপডেট: ০১:৩০ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার

1421_80844স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  পটুয়াখালী : শিশু নির্যাতনের ধারাবাহিকতায় এবার টাকা চুরির অপরাধে রাকিব নামে আট বছরের এক শিশুকে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে পটুয়াখালীর বাউফল বাজারের মোকলেছ মার্কেটে এ ঘটনা ঘটে। রাকিব বাকলা তাতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, রাকিব উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা খালেক রাড়ির ছেলে। তিন দিন আগে রাকিব তার বাবার পকেট থেকে এক হাজার টাকা চুরি করে বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর ঘটনার দিন সকালে বাউফল পাবলিক মাঠ সংলগ্ন রিক্সাস্টান্ডে রাকিবের খালাতো ভাই জুয়েল তাকে খুঁজে পায়। জুয়েল বিষয়টি রাকিবের বাবাকে জানালে তিনি রাকিবকে আটকে রাখতে বলেন। এরপর জুয়েল তাকে মারধোর করে মোকলেছ ভবনে নিয়ে যায়। জুয়েল মোকলেছ মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী। এরপর জুয়েল ও মোকলেছ ভবনের কেয়ারটেকার খোকা মিয়া রাকিবকে জুতাপেটা করে শিকল দিয়ে বেঁধে রাখে। ঘটনা জানতে পেরে বাউফল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নাসিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে শিকল দিয়ে আটক অবস্থায় রাকিবকে উদ্ধার করে। এরপর পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে রাকিবকে মুক্ত করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আ জা ম মাসুদুজ্জামান উইমেননিউজকে জানান, ঘটনা শোনার সাথে সাথে আমরা রাকিবকে উদ্ধার করি। এ ঘটনায় জড়িত রাকিবের খালাতো ভাই জুয়েল ও মোকলেছ ভবনের কেয়ারটেকার খোকা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
 

এই বিভাগের জনপ্রিয়