এভারেস্টের চূড়ায় বসল বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার
বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন বসল এভারেস্টের চুড়ায়। ইতিমধ্যেই সেই সাফল্যের খবর ঘোষণা করেছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি।
আবহাওয়ার খবর পেতে নানরকম প্রযুক্তির সাহায্য নেন আবহবিদরা। তবে এভারেস্টে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে, সেখানে তাপমাত্রা পরিমাপ করতে অনেকটাই কষ্টের মুখে পড়তে হত আবহবিদদের। কিন্তু সেই সমস্যার সমাধান হল অবশেষে। বলা চলে পাকাপাকি সমাধান হয়ে গেল। এভারেস্টের চুড়ায় বসল বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া ষ্টেশন। ফলে খুব সহজেই মুশকিল আসান হবে সেখানকার আবহবিদদের।
এভারেস্টের চূড়ায় স্থাপন করা হয়েছে একটি সম্পুর্ণ স্বয়ংক্রিয় মেশিন। যা খুব সহজেই আবহাওয়ার খবর দেবে আবহবিদদের। তবে শুধু আবহবিদরাই নন, গবেষক, পর্বতারোহী এমনকি সাধারণ মানুষও এই স্বয়ংক্রিয় মেশিনটির দ্বারা উপকৃত হবেন। কারণ এই মেশিনেই ফুটে উঠবে পাহাড়ের রিয়েল-টাইম তথ্য।
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বে প্রথম এত উচ্চতায় আবহাওয়া দপ্তর স্থাপন করা হল। ন্যাশানাল জিওগ্রাফিক সোশ্যাইটির মার্কেটিং এবং কমিউনিকেশনের ডিরেক্টর একটি সাক্ষাতকারে জানিয়েছেন, “এভারেস্টের বিভিন্ন উচ্চতায় বসানো হয়েছে এই স্বয়ংক্রিয় মেশিন। যার মধ্যে ৮,৪৩০ মিটার উচ্চতায় ব্যালকোনি এরিয়া এবং ৭,৯৪৫ মিটার উচ্চতায় সাউথ কোলে বসানো স্টেশন দুটি ইতিমধ্যেই চালু করা হয়েছে।”
এর পাশাপাশি অন্যান্য আবহাওয়া স্টেশনগুলির মধ্যে রয়েছে, ফোর্টসে (৩৮১০ মিটার উচ্চতা), এভারেস্ট বেস ক্যাম্প (৫৩১৫ মিটার উচ্চতা), এভারেস্ট বেস ক্যাম্প ২ (৬৪৬৪ মিটার উচ্চতা)। জানা গিয়েছে, এই প্রতিটি স্টেশনেই ধরা পড়বে পরিবেশের তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বারোমেট্রিক প্রেসার, বাতাসের গতিবেগ, বাতাসের গতিপথ ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কিত তথ্য।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







