ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৯:৩৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

এমপিওভুক্তির জন্য দুই মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২১ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন পালনের সিদ্ধান্ত নিতে যাওয়া শিক্ষক-কর্মচারীদের কাছে দু’এক মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিকেল তিনটা ২৫ মিনিটের দিক জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষক-কর্মচারীদের মাঝে এসে এমন বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।  তার সাথে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন। এ সময় শিক্ষক-কর্মচারীরা স্লোগান দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।

এদিকে এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সোমবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের আমরণ অনশন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার। এর আগে, বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কমিটি বৈঠক করে অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, বেতনবিহীন যন্ত্রণার জীবনের চাইতে আন্দোলন করে মৃত্যুবরণ করাই উত্তম। সারাদেশ থেকে নন-এমপিও শিক্ষক কর্মচারীরা ঢাকায় এসেছেন। ন্যায্য দাবি আদায়ে তারা গত ৫ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজপথে বসে আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু তাদের ন্যায্য দাবির এ আন্দোলনের শব্দে কেউ কর্ণপাত করছে না! তাই কাল থেকে আমরা অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জানা যায়, গত বৃহ্স্পতিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সারাদেশের বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীরা। যদিও গত কয়েক বছর ধরেই এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা।

এর আগে, গত বছরও একই দাবিতে টানা ১৭দিন অনশন করেছিলেন শিক্ষক-কর্মচারীরা। পরে প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে অনশন ভেঙে বাড়ি ফিরে গিয়েছিলেন তারা।

-জেডসি