ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৮:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী

এমপি এ্যানী রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের সহধর্মিনী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় তিনি বলেন, শেখ এ্যানী রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মীবান্ধব নেত্রী। তিনি তার এলাকার উন্নয়নে সব সময়ই উদ্যোমী ছিলেন।

প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ এ্যানী রহমান মঙ্গলবার ভোরে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর।