ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:৩৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ মে) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

এর আগে, রোববার (২৮ মে) তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট হয়। প্রথম দফায় প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় নতুন করে এ ভোট নেওয়া হয়। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোয়ান।

এদিকে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে আপনার (এরদোয়ান) পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।