এরশাদ শিকদারের মেয়ের মৃত্যু : প্রেমিকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের নিজ বাসায় এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। এশার মা সানজিদা নাহার (৪৮) তার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার মামলাটি দায়ের করেছেন।
শনিবার (৫ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।
তিনি বলেন, শুক্রবার (৪ মার্চ) রাতে মামলাটি দায়ের করা হয়েছে। এশার মা ও এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় বাদী অভিযোগ করেছেন, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এশা আত্মহত্যা করেছে। আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে এশার প্রেমিক প্লাবন ঘোষকে মামলায় আসামি করা হয়েছে।
এই মামলায় এখনো কেউ গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান ওসি আবুল হাসান।
বৃহস্পতিবার (৩ মার্চ) দিনগত রাতে গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় প্রেমিকের সঙ্গে অভিমান করে এশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন তার পরিবারে সদস্যরা। শুক্রবার (৪ মার্চ) ভবনের নবমতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর এশার মা সানজিদা নাহার বলেন, আমার মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। বৃহস্পতিবার বিকেলেও তার সঙ্গে ঝগড়া করে। রাতে সে নিজের রুমে ঘুমাতে যায়। আমার সন্দেহ হলে ভোরে তাকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে দেখি সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। তার দুই হাত ধারাল ব্লেড দিয়ে কাটা ছিল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানায় আমার মেয়ে আর নেই।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






