ঢাকা, রবিবার ১১, অক্টোবর ২০২৬ ২০:১৪:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা

এলপি গ্যাসের দাম নির্ধারণ, সিলিন্ডার ১,৩৪১ টাকা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চলতি মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

সোমবার দাম অপরিবর্তিত রাখার এ ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।