এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলাইনং
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি : সংগৃহীত
মাওলাইনং গ্রাম ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। শান্তিপ্রিয় এ গ্রামে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত। এখানে খাসিয়া সম্প্রদায়ের বসবাস। এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত মাওলাইনং।
এই গ্রামটি পাইনুর্সলা সমষ্টি উন্নয়ন ব্লক এবং পাইনুর্সলা বিধানসভার অন্তর্গত।
মাওলাইনং শিলং থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর ৯০ কি.মি দূরত্বে অবস্থিত। ‘বরাক উপত্যকার প্রবেশদ্বার’ হিসেবে পরিচিত কালাইন, মাওলাইনং থেকে ১৮৭ কি.মি দূরে অবস্থিত।
২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা ৫০০ জন। ছোট্ট এই গ্রামটি সবুজ-শ্যামল পরিস্কার-পরিচ্ছন্ন।
২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী মাওলাইনং-এ পরিবার আছে ৯৫ টি। স্বাক্ষরতার হার ৯০ শতাংশ। এখানকার ১৮ বছরের উদ্ধে সকল নাগরিক ভোটার।
মাওলাইনং গ্রামের লোকেদের উর্পাজনের প্রধান উৎস কৃষিকাজ। সুপারি তাদের প্রধান ফসল ও শস্য ৷ এই গ্রামে দলবদ্ধ হয়ে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করে।
খাসিয়া সম্প্রদায়ের বংশপরম্পরা অনুযায়ী, মাওলাইনং সমাজে পরিবারের জেষ্ঠ্য কন্যা মায়ের সকল সহায়-সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে।
পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে ভারতের এই মাওলাইনং গ্রাম পৃথিবী বিখ্যাত। নির্দিষ্ট দূরত্ব পর পর বাঁশের তৈরি ডাষ্টবিনে ময়লাসামগ্রী জমা করা হয়, এবং তা থেকে জৈবসার প্রস্তুত করা হয়।
ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া ২০০৩ সালে এই গ্রামকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার এবং ২০০৫ সালে ভারতের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করে। এই গ্রামকে মৌসুনিপ কিছু’র প্রামাণ্যচিত্রে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম বলে অভিহিত করা হয়েছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









