এশিয়া ব্যতীত বিশ্বজুড়ে কমেছে করোনার প্রকোপ: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়া বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাবাইরাসের প্রকোপ কমে আসছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার রাতে করোনা মহামারী নিয়ে সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, এখনও আমেরিকা মহাদেশেই ভাইরাস সবচেয়ে বেশি থাবা বিস্তার করছে। বিশ্বে নতুন আক্রান্তদের অর্ধেকই ওই অঞ্চলের বাসিন্দা। এছাড়া, গত সপ্তাহে মারা যাওয়া ৩৯ হাজার ২৪০ জনের মধ্যে ৬২ শতাংশ আমেরিকা অঞ্চলের।
গত এক সপ্তাহে (১৭ থেকে ২৩ অগাস্ট) নতুন করে ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৯ হাজার মানুষ মারা গেছে। যা তার আগের সপ্তাহের তুলনায় আক্রান্ত ৪ শতাংশ এবং মৃত্যু ১২ শতাংশ কম।
অথচ, দক্ষিণপূর্ব এশিয়ায় আক্রান্ত ও মৃত্যু উভয়ই লাফিয়ে যথাক্রমে ২৮ শতাংশ এবং ১৫ শতাংশ বেড়েছে । আমেরিকা অঞ্চলের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে মহামারী সবচেয়ে বেশি মারাত্মক রূপ নিয়েছে। সেখানে এখনও ভারতে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। প্রতিবেশী নেপালেও দ্রুত ভাইরাস ছাড়াচ্ছে।
ডব্লিউএইচও জানায়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গত ছয় সপ্তাহে আক্রান্তের হার ৪ শতাংশ বাড়লেও মৃত্যুহার লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। সেখানে লেবানন, তিউনিসিয়া ও জর্ডানে সংক্রমণ বিস্তারের গতি সবচেয়ে বেশি। আফ্রিকা অঞ্চলে গত সপ্তাহে নতুন আক্রান্ত এবং মৃত্যু যথাক্রমে ৮ শতাংশ এবং ১১ শতাংশ কমেছে।
ইউরোপে গত তিন সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা টানা বাড়ছে। যদিও গত সপ্তাহে এই বৃদ্ধির হার ছিল মাত্র ১ শতাংশ। তবে সেখানে মৃত্যুহার কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী।
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন আক্রান্ত ৫ শতাংশ কমেছে। ওই অঞ্চলে জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভিয়েতনামে সংক্রমণের গতি কমেছে।
ব্যতিক্রম দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা এক লাফে ১৮০ শতাংশ বেড়ে গেছে। ধর্মীয় একটি শোভাযাত্রা থেকে মূলত রাজধানী সিউল ও তার আশেপাশের এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যার জেরে ওই এলাকায় আবারও স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











