এসএসসির প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এবার নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোন সেটে (সেটকোড) পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেটে পরীক্ষা গ্রহণ করতে হবে।
সোমবার চারটি পরিপত্রের মাধ্যমে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ট্রেজারি বা নিরাপত্তা হেফাজত থেকে এমসিকিউসহ রচনামূলক বা সৃজনশীল বিষয়ের সব সেট প্রশ্নই পরীক্ষার কেন্দ্রে নিতে হবে। এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ও স্বাক্ষরে নির্ধারিত সেট প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে।
প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। তারা ট্রেজারি বা থানা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধিসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ পাহারায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তার উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা বা বহন করা যাবে না।
আরেকটি পরিপত্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই সব পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে নিজ আসনে বসতে নির্দেশ দেয়া হয়েছে। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এরপর কেন্দ্রে গেলে রেজিস্টারে তাদের নাম, ক্রমিক নম্বর ও দেরি হওয়ার কারণ উল্লেখ করতে হবে। কেন্দ্রসচিব দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আরেকটি পরিপত্রে বলা হয়, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। তবে কেন্দ্রসচিব ছবি তোলা যাবে না ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে নতুন ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আরও কয়েকটি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সোমবার পরিপত্র জারি করা হলেও সিদ্ধান্তগুলো আগেই নেয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষাপটে গত বছরের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







