এসএসসির ফরম পূরণের সময় বাড়াল ঢাকা বোর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের শেষ সময় পুনর্নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি পর্যন্ত।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুন, যা চলবে ১৪ জুন পর্যন্ত। মাঝখানে ছুটি থাকায় এবার ব্যবহারিক পরীক্ষা কিছুটা দেরিতে আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সে হিসেবে এ বছর পরীক্ষার সূচনা হচ্ছে ১১ দিন পরে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







