ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২৩:৩৪:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র গুজব ছড়াচ্ছে। এসএসসির রুটিন এবং এইচএসসির সিলেবাস নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকেই তা আসল ভেবে শেয়ার করেছেন।

২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। কিন্তু মূল রুটিন প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া রুটিন ছড়িয়ে দেওয়া হয়েছে। তথ্য যাচাই করে দেখা গেছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিনের ওপর ঘষামাজা করে ভুয়া রুটিন তৈরি করা হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের এইচএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলেও ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অথচ, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।

এ অবস্থায় কোনো রুটিন বা বিজ্ঞপ্তি প্রকাশ হলে বোর্ডের ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির। একইসঙ্গে যারা গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করতে গোয়েন্দারা কাজ করছে বলেও জানানো হয়।