ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:১৪:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

শিক্ষা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

২০১৯ সালে ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। অাজ বৃহস্পতিবার থেকে পরীক্ষার এই সময়সূচি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।


সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংগীত বিষয়ের পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সূচি পরিবর্তন করতে পারবে।

 

গত কয়েক বছর ধরে ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে আসছে। কিন্তু এবার সেই দিনটি শুক্রবার পড়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়।

 

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নির্ধারিত আসনে বসতে হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল সঙ্গে নিতে পারবেন না।