এসএসসি পরীক্ষার্থীরা মায়ের পা ধুয়ে দোয়া নিল
ইউ.এন.বি নিউজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
এসএসসি পরীক্ষার্থীরা মায়ের পা ধুয়ে দোয়া নিল
চাঁদপুর জেলার হাইমচরে বাজাপ্তী রমনি মোহন উচ্চ বিদ্যালয়ে মাদের পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে ১০০ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
ব্যতিক্রমী এ বিদায়ের দিনে শিক্ষার্থীরা তাদের মায়ের পায়ে হাত রেখে পা ধুয়ে দেয়ার সময় মায়েরা তাদের সন্তানদের বুকে টেনে নিয়ে কাঁদতে থাকেন। এ সময় আবেগে আপ্লুত হয়ে উপস্থিত সকলের চোখে জল নেমে আসে। ব্যতিক্রমী এ আয়োজনে মাদের প্রতি সন্তানের ভালোবাসা ফুটে উঠেছে।
সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে এসএসসি পরীক্ষার্থীদের মাদের পা ধুয়ে দেয়া এবং দোয়া গ্রহণের মধ্য দিয়ে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম।
তিনি বক্তব্যে বলেন, একজন মা তার সন্তানের জন্য যে পরিমাণ পরিশ্রম করে তার বাবা ততটা পরিশ্রম করে না। একজন মা তার সন্তানকে জীবন দিয়ে আগলে রাখে। মায়ের কাছে সন্তান সবচাইতে বেশি নিরাপদ। সেই মায়ের পা ধুয়ে দেয়া তোমাদের ভাগ্যের ব্যাপার। এ পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে আমি আশা করি তোমাদের মায়ের প্রতি আরও শ্রদ্ধা এবং ভালোবাসা বেড়ে যাবে। তোমরা কখনো মাদেরকে অবহেলা করবে না। মা যতটা পরিশ্রম করে তোমাদের সেবা করে, তোমারা মাদের প্রতি ঠিত ততটা যত্নবান হবে।
তিনি বলেন, যে সন্তানের ওপর তার মায়ের আশীর্বাদ থাকে সেই সন্তান সকল কিছুতেই সফলতা অর্জন করতে পারে। তাই আমার বিশ্বাস এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মায়ের দোয়ায় নিজেরা সফলতা অর্জন করে মা-বাবা তথা এ বিদ্যালয়ের সুনাম অর্জন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম প্রমূখ।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



