এসএ গেমসে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়াযজ্ঞ এসএ গেমসের ১৩তম আসরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ।
মঙ্গলবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। লঙ্কান মেয়েরা ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে ওপেনার উমেশা থিমাসিনি খেলেন ৪৯ বলে ৫৫ রানের ইনিংস। দুই নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে ৩৩ রান করেন অধিনায়ক হারশিথা মাদাভি।
বাংলাদেশের হয়ে নাহিদা আকতার নেন ৪ উইকেট। এছাড়া, ১ উইকেট পান জাহানারা আলম।
জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যাট করতে নেমে শুরুটা ভালও করেনি। ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট হারাতে হয় মাত্র ৮ রানে। এরপর আয়শা রহমান খেলেন ২৯ রানের ইনিংস। আয়শার বিদায়ের পর সানজিদা ইসলাম অপরাজিত থেকে জয় এনে দেন বাংলাদেশকে। নিগার সুলতানা ৬ রানে সাজঘরে ফিরলেও ফারজানা হক অপরাজিত থাকেন ২৩ রানে। ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশের মেয়েরা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




