এসএ গেমস: নেপালকে হারিয়ে শীর্ষে টাইগ্রেসরা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
চলতি সাউথ এশিয়ান গেমসে ফেবারিটের তকমা নিয়েই খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে তারা খেলেছেও ফেবারিটের মতোই। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর এবার নেপালকে ১০ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
আজ বুধবার (০৪ ডিসেম্বর) পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপাল টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়।
টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় নেপাল। অভিষিক্ত রাবেয়া খান নেন ৪টি উইকেট। জবাবে মাত্র ৭.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
দলের পক্ষে দুই ওপেনার আয়েশা রহমান ২২ বলে ২৬ ( ৩ চার ও ১ ছক্কা) এবং মুরশিদা খাতুন ২৪ বলে ২৩ (৪ চার) রান করেছেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রাবেয়া।
এর আগে অভিষেক ম্যাচেই রাবেয়া খান দিয়েছেন নিজের যোগ্যতার প্রমাণ। তার একার বোলিংয়েই মূলত গুঁড়িয়ে গেছে নেপাল। অলআউট হয়ে গেছে মাত্র ৫০ রানে।
প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রাবেয়ার বোলিং ফিগার ৪-২-৮-৪। নিজের ২৪ বলের স্পেলে রান দেননি ২০টি বলেই, মেইডেন নিয়েছেন ২ ওভার। মাত্র ৮ রান খরচায় সাজঘরে পাঠিয়েছেন ৪ জন নেপালি ব্যাটসম্যানকে।
রাবেয়ার এই ভেলকির আগে অবশ্য গতির ঝড় তুলেছিলেন জাহানারা আলম। পুরো ৪ ওভার করতে পারেননি। তবে ৩ ওভারের প্রথম স্পেলে এক মেইডেনের সহায়তায় মাত্র ২ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। দুই ওপেনারকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
এছাড়া কিপটে বোলিং করেছেন বাকি সবাই। অধিনায়ক সালমা খাতুন ৪ ওভারে ১০ রানে ১ উইকেট, ফাহিমা খাতুন ৪ ওভারে ৮ রানে ১ উইকেট ও নাহিদা আকতার ২.২ ওভারে ১০ রানে নিয়েছেন ১টি উইকেট।
বাংলাদেশি বোলারদের এমন বোলিংয়ের বিপরীতে ১৯.২ ওভারে ৫০ রানেই গুটিয়ে গেছে নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেছেন অধিনায়ক রুবিনা ছেত্রি। এছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন সনু খাড়কা (১২) ও ইন্দু ভার্মা (১০)।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











