ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:৫৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

এ মাসেই আসছে আরেকটি ঘূর্ণিঝড় ‘বায়ু’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে এ মাসে আরও দুটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর সেই নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় ‘বায়ু’।

চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুটি নিম্নচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড় মাথাচাড়া দিতে পারে। তবে ঝড়টি কতটা ভয়াবহ হতে পারে, তা এখনই বলা সম্ভব নয়।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এ মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিনদিন মাঝারি ও তীব্র বজ্র ঝড় বা কালবৈশাখী হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তিন-চারদিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। চলতি মাসে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র দাবদাহর সম্ভাবনা রয়েছে।

-জেডসি