এ সপ্তাহে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ বাড়াতে চলতি সপ্তাহের যেকোনো দিন আবেদন করবে তার পরিবার। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলে মুক্তির মেয়াদ বাড়ানোর সঙ্গে বিদেশে নেওয়ার বিশেষ আবেদনও করা হবে। খালেদা জিয়ার পরিবার ও বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএনপির সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনের একটি নমুনা তৈরি আছে। নতুন করে তৈরির কিছু নেই। আগের আবেদনের যে কপি আছে তাতে তারিখসহ কিছু বিষয় পরিবর্তন করা হবে। পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলামের স্বাক্ষর নিয়ে চলতি সপ্তাহের যেকোনো দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হবে।
খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, ‘আবেদন তো করতেই হবে। তবে, কবে আবেদন করা হবে তা এখনো ঠিক হয়নি। শামীম (শামীম ইস্কান্দার) বিষয়টি দেখছেন।’
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হবে কি না জানতে চাইলে সেলিনা ইসলাম বলেন, ‘তাকে বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে তো আবেদন করাই আছে। কিন্তু তারা তো অনুমতি দিচ্ছে না। এখন কী করা যায় দেখি।’
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বলেন, ‘ম্যাডামের বিষয়টি তার পরিবার দেখছে। আমরা দাপ্তরিক কিছু সাহায্য করি। এখন কবে ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে, সেটি পরিবারের ওপর নির্ভর করছে।’
একটি সূত্র বলছে, সাধারণত লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার পরিবার আবেদন করে। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে, এবার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে খালেদার চিকিৎসার মেডিকেল রিপোর্টগুলো আবেদনের সঙ্গে যুক্ত করা হবে।
সূত্রটি আরও জানায়, যেহেতু খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে বিদেশ প্রেরণে সরকারের অনুমতির জন্য নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে নড়াচড়া আছে পরিবার ও দলের মধ্যে। এখন সেই নতুন উদ্যোগটি কার্যকর হবে কি না সেটি নির্ভর করছে সরকারের সবুজ সংকেত পাওয়ার ওপর।
গুলশানের বাসভবন ফিরোজাতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অসুস্থতা আগের তুলনায় বেড়েছে। তার পা ফুলে গেছে। ফলে, সাবেক এই প্রধানমন্ত্রীর হাঁটা-চলা করতে সমস্যা হচ্ছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




