ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আগামী সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসক টিমের সদস্য বিএসএমএমইউর নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী আজ মঙ্গলবার সকালে জানান, ওবায়দুল কাদেরের অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে তার কিডনিতে কিছু জটিলতা এবং রক্তে সংক্রমণ ধরা পড়েছে। সব কিছু ঠিক থাকলে সপ্তাহখানেক পর তার ওপেন হার্ট সার্জারি করা হবে।
তিনি বলেন, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে আনার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে পাঁচজন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা সকালে বৈঠক করেন। সেখানে তারা বলেন, ওবায়দুল কাদেরকে বাংলাদেশে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে।
ডা. ফিলিপ কোহের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বিক বিষয়ে মঙ্গলবার হাসপাতালে ব্রিফ করেন। পরে ডা. ফিলিপের বক্তব্যের আলোকে এ বিষয়ে সংবাদমাধ্যমকে ব্রিফ করেন ডা. রিজভী। এ সময় দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চান তিনি।
ডা. রিজভীর ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন- ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য নিজাম হাজারী, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।
গত রবিবার ভোরে হঠাৎ করে ওবায়দুল কাদেরের শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিলে তাকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। দ্রুত এনজিওগ্রাম করার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে একটি ব্লকে রিং পরানো হয়।এরপর তার শারীরিক অবস্থার আরও পরীক্ষা-নিরীক্ষা ও করণীয় ঠিক করতে দুপুরেই ভারত থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠিকে ঢাকায় উড়িয়ে আনা হয়। ডা. দেবী শেঠির পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











