ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি হলেও মারণ ক্ষমতা কম: ফাউসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে শীর্ষস্থানীয় মার্কিন এপিডেমিওলজিস্ট অ্যান্থনি ফাউসি বলেছেন, সংক্রমণ ক্ষমতা বেশি হলেও এর মারণ ক্ষমতা তেমন নেই।
ওমিক্রন সম্পর্কে প্রাথমিকভাবে এমনটিই মনে করা হচ্ছে বলে জানালেন তিনি। তবে ফাউসি এও মনে করিয়ে দিয়েছেন, ভ্যারিয়েন্টটির বিষয়ে এখনও অনেক কিছু অজানা। খবর আলজাজিরার।
একটি আমেরিকান সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফাউসি আরও বলেন, এ পর্যন্ত ভালো ইঙ্গিতই মিলছে। দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ একেবারেই কম ছিল। এখন সংক্রমণের রেখাচিত্র ঊর্ধ্বমুখী। বেশিরভাগ ওমিক্রন আক্রান্ত। কিন্তু মৃত্যুর কোনো খবর নেই।
দক্ষিণ আফ্রিকায় অল্পবয়সি আক্রান্তের সংখ্যা বেশি। আশঙ্কা করা হচ্ছিল, দেশের এই অংশ বড় বিপদে পড়বে। এখনও পর্যন্ত তেমন কোনো দুঃসংবাদ নেই। ৪০ দেশে ওমিক্রন চিহ্নিত হয়েছে। কোনো দেশ থেকেই বিপদবার্তা মেলেনি।
আমেরিকার পর এবার অস্ট্রেলিয়াতেও স্থানীয় সংক্রমণের খবর মিলেছে। সিডনিতে এমন পাঁচজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে, যাদের সাম্প্রতিককালে বিদেশে যাওয়ার ইতিহাস নেই।
ক্রমে বেশ কিছু দেশেই এমন সংক্রমণ ধরা পড়ছে, যেখানে আক্রান্তের বিদেশ থেকে ফেরার যোগসূত্র নেই। তা থেকেই বোঝা যাচ্ছে, স্থানীয়দের মধ্যে স্ট্রেনটি ছড়াতে শুরু করেছে।
জার্মানির মতো ইতালিতেও এবার থেকে টিকা নেননি যারা, তাদের ওপরে নিষেধাজ্ঞা চাপানো শুরু হলো। এখন থেকে তারা থিয়েটার, সিনেমা হল, খেলা বা সংগীতের কোনো অনুষ্ঠানে ঢুকতে পারবেন না।
জার্মানিতেও টিকা না নেওয়া ব্যক্তিদের ওপরে ‘লকডাউন’ জারি করা হয়েছে। পরিবহণের ক্ষেত্রেও ‘গ্রিন পাস’ দেখাতে হচ্ছে যাত্রীদের। যারা টিকা নিয়েছেন কিংবা সদ্য কোভিড থেকে সেরে উঠেছেন, করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট রয়েছে, তাদের গ্রিন পাস দেওয়া হচ্ছে। সোমবার গ্রিন পাস না থাকায় টিকা না নেওয়া এক প্রৌঢ়কে ৪০০ ইউরো জরিমানা দিতে হয়েছে রোমে।
বিশেষজ্ঞদের ধারণা ডেল্টা স্ট্রেইনকে সরিয়ে ক্রমে ওমিক্রনই জাঁকিয়ে বসবে পৃথিবীতে। সে ক্ষেত্রে এই স্ট্রেনইটি যদি নিরীহ হয়, মানুষ-ভাইরাসে হয়তো শেষমেশ সন্ধি হবে। অর্থাৎ এবার কি তা হলে করোনার মহামারি শেষ হবে?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






