ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১:০২:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ওমিক্রন আতঙ্কের মাঝে এবার হাজির ডেলমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঢেউ সামাল দিতে নাজেহাল হচ্ছে গোটা বিশ্ব। তার মধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে করোনার আরও এক নতুন ধরন। ওমিক্রনের পর এবার ত্রাস সৃষ্টি করতে আসছে ডেলমিক্রন ভ্যারিয়েন্ট। জানা গেছে, আমেরিকা এবং ইউরোপে ছড়িয়ে পড়তে শুরু করেছে ডেলমিক্রন।  ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের মিলিত করোনাভাইরাসের রূপটিই হল ডেলমিক্রন।

ভাইরাসের এই নতুন প্রজাতি যে আরও কয়েকগুণ বেশি সংক্রামক হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় চিকিৎসক ডা. শশাঙ্ক যোশী বলেছেন, ডেল্টা এবং ওমিক্রন প্রজাতির ভাইরাস মিলিত হয়েই এই ডেলমিক্রনের উৎপত্তি হয়েছে। অজান্তেই ইউরোপে ইতিমধ্যেই ডেলমিক্রন সংক্রমণের মিনি সুনামি আছড়ে পড়েছে।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর তেদ্রোস আধানম ঘেব্রেইসাস সতর্ক করেছিলেন, বুস্টার ডোজের উপর এখনই বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আপাতত দু'টি করে ডোজ দিয়ে প্রতিটি দেশকেই ২০২২ সালের মার্চ মাসের মধ্যে ৭০ শতাংশ নাগরিককে টিকাদান করতে হবে। তার সেই বক্তব্য ডেলমিক্রনের সংক্রমণ ঠেকাতে কতটা কার্যকরী হবে এখনও জানা যায়নি।