ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়লেন নিপুণ রায় চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রাম'-এ (আইভিএলপি) অংশ নিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিন টায় ওয়াশিংটনের উদ্দেশে হযরত (রা.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়লেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনপ্রণেতা এবং স্টাফ’ শীর্ষক বিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায়।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠান আগামী ১ মে থেকে ১৯ মে পর্যন্ত চলবে। বিদেশী নেতা, আমেরিকান আইন প্রণেতা ও আমেরিকান সহকর্মীদের সাথে সাক্ষাৎ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি এবং জনগণের সাথে আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়া হবে। এর প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নকে উন্নীত করা।
ঢাকা ত্যাগের আগে এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে। তাছাড়া বহু দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব চলছে, তারপরও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সুখকর নয়। নারী ও পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করতে গেলে নারীকে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে থাকতে হবে। সে জন্য রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা থাকতে হবে। অন্যদিকে দেশে ঢালাওভাবে আইন প্রণয়ন করা হয়, কিন্তু আইনটি নারীবান্ধব কি না, সে বিষয়ে লক্ষ্য রাখা হয় না।
তিনি আরো বলেন, অনুষ্ঠানে বাংলাদেশে নারী অধিকার, রাজনীতিতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় নারী অংশগ্রহণ প্রভৃতি তুলে ধরা হবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



