ওষুধ ছিটিয়েও রাজধানীতে কমছে না মশার উৎপাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
নিয়ম করে দুই বেলা ওষুধ ছিটিয়েও রাজধানীতে মশার উৎপাত কমছে না। কাজে আসছে না সিটি করপোরেশনের কীটনাশক পরিবর্তনের কৌশলও। সকালে লার্ভিসাইড ছিটানো আর বিকেলে ফগার মেশিনে অ্যাডাল্টিসাইড দেয়া হলেও তার খুব একটা সুফল মিলছেনা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও এলাকায় দেখা যায় নিয়ম মেনে তিনদিন বাদে ওই এলাকায় ফগার মেশিন দিয়ে দেয়া হচ্ছে মশা মারার ওষুধ। ঘুরে ঘুরে কিউলেক্সের নিধনে দেয়া হচ্ছে ধোঁয়া।
ঠিক একই সময়ে দক্ষিণেও চলছে একই কর্মযজ্ঞ। দিনের এই সময়টাতে নিয়ম করে প্রতি তিন দিনবাদে এ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ উড়ন্ত মশা মানতে এই আয়োজন।
যতক্ষণ নাকে কিটনাশকের গন্ধ আছে ততক্ষণ মশার বালাইও নেই। ঘড়ির কাটায় ঘণ্টা দেড়েক যেতে না যেতেই ধীরে ধীরে কিউলেক্সের আনাগোনা বাড়তে থাকে। ঘণ্টা দুই যেতে না যেতেই যেন মশার রাজত্ব।
শুধু কি এই দুই জায়গা, রাজধানীজুড়েই এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম মশা। আর নিয়মিত ওষুধেও যেন কাজ হচ্ছে না সেটাও টের পাচ্ছে নগরবাসী।
তেজগাঁওয়ের স্থানীয় এক বাসিন্দা বলেন, মশার ওষুধ দিয়ে যাওয়ার এক ঘণ্টা পরও ভরপুর মশা দেখা যায়। তাহলে আর এই নামে ওষুধ দিয়ে কি লাভ?
কিটতত্ত্ববিদ আবু বাশার বলেন, এই মৌসুমে যে হারে মশার প্রাদুর্ভাব তাতে স্বাভাবিক নিয়মের বাইরে দরকার বিশেষ কার্যক্রম হাতে নেয়ার।
এরই মধ্যে উত্তরে ক্রাশ প্রোগ্রাম শুরু হলেও দক্ষিণ চলছে স্বাভাবিক রুটিনে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








