ওয়েবসাইট উদ্বোধন করলেন ফখরুলকন্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
সাধারণ মানুষের অভাব-অভিযোগ বা সমস্যার কথা কি পৌঁছায় নেতার কান অবধি? রাজনীতির ব্যস্ততায় এই দূরত্ব ঘোচাতেই এবার আধুনিক প্রযুক্তির হাত ধরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁওয়ের বাসিন্দাদের মনের কথা সরাসরি শুনতে এবং তাদের সামনে নিজের রাজনৈতিক দর্শন ও উন্নয়নের রূপরেখা তুলে ধরতে চালু হলো একটি বিশেষ ওয়েবসাইট।
বুধবার (৭ জানুয়ারি) এই ডিজিটাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা।
তৃণমূল স্তরের মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সংযোগ স্থাপনে প্রায়শই বাধা হয়ে দাঁড়ায় প্রথাগত রাজনীতির কর্মব্যস্ততা। উদ্যোক্তাদের মতে, সেই বাস্তবতাকে মাথায় রেখেই এই অভিনব ভাবনা। এখন থেকে ঠাকুরগাঁওয়ের যে কোনও প্রান্তের মানুষ নিজেদের অভিযোগ, সমস্যা বা গঠনমূলক মতামত এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি মির্জা ফখরুলকে পাঠাতে পারবেন।
সাত দফার অঙ্গীকার:
মির্জা ফখরুলের এই পোর্টালে গুরুত্ব দেওয়া হয়েছে মূলত সাতটি বিশেষ অঙ্গীকারকে। উন্নয়নের সেই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে কর্মসংস্থান। বেকার তরুণ-তরুণীদের জন্য কাজের সুযোগ তৈরি করাই তার প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। এ ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি— এই তিন মৌলিক খাতের আধুনিকীকরণ এবং ঠাকুরগাঁওকে একটি সমৃদ্ধ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার পরিকল্পনায়। জেলার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং ঐক্য মজবুত করার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে শামারুহ মির্জা বলেন, এটি কেবল নির্বাচনের জন্য তৈরি করা কোনো প্ল্যাটফর্ম নয়, বরং বর্তমান সময়ের দাবি। ঠাকুরগাঁওয়ের মানুষের বিবিধ সমস্যা এবং ভবিষ্যতে এই জনপদের সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে এটি একটি টেকসই উদ্যোগ। এখানে তার (মির্জা ফখরুল) জীবনী এবং কাজের পাশাপাশি সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা বলার সুযোগ পাবেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



