ওয়েস্টার্ন পোশাকে আগ্রহ টিনেজ মেয়েদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫৬ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
ফ্যাশনের আধুনিকতার জন্যই ওয়েস্টার্ন পোশাক এখন জায়গা করে নিয়েছে সর্বত্র। তরুণী আর টিনেজরা ঈদকে সামনে রেখে নিজেকে পার্টি লুকে সাজাতেই এখন ঢুঁ মারছেন ওয়েস্টার্ন পোশাকের দোকানে।
এই ঈদে পশ্চিমা সাজ বা পোশাক, এককথায় নারীদের পোশাকে ওয়েস্টার্ন কালেকশন, দেশি পোশাকের পাশাপাশি সমানতালে নারীদের মন কেড়েছে। এখন বাংলাদেশে নারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছে ওয়েস্টার্ন কালেকশনের পোশাক। যে কোনো বয়সের নারীরা বিশেষ করে তরুণীরা ওয়েস্টার্ন কালেকশনের পোশাক পরতে খুবই পছন্দ করেন ও স্বাচ্ছন্দ্যবোধ করেন। ওয়েস্টার্ন পোশাকের ব্র্যা-ের মধ্যে রয়েছে এক্সটেসি, ক্যাটস আই, আলফোসি, ট্রেনজ, ইয়েলো, জেন্টাল পার্ক, ইনফিনিটি।
এছাড়াও পুরো রাজধানীতে ছড়িয়ে আছে অসংখ্য ফ্যাশন হাউস। ফ্যাশন করতে পছন্দ করে এমন টিনেজ আর তরুণীরা ঈদে ফিটিং টিউনিক টপস, শার্ট, প্যাণ্ট,গাউন স্টাইলিশ কুর্তা বেছে নিচ্ছেন। পার্টি পোশাক হিসেবে অনেকেই পছন্দ করেন ফ্যাশনেবল টপস বা কুর্তা। টপসের দৈর্ঘ্য আগের তুলনায় বেড়েছে। দেশীয় উপাদানের সাথে ওয়েস্টার্ন কাটও যুক্ত হয়েছে।
বেসরকারি ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী মিষ্টি। এসেছেন ওয়েস্টার্ন পোশাক কিনতে যমুনা ফিউচার পার্কে। তিনি সবসময় ওয়েস্টার্ন পোশাক পরতেই বেশি পছন্দ করেন। বলেন, সালোয়ার-কামিজের চেয়ে ওয়েস্টার্ন পোশাক পরতেই আমি পছন্দ করি। আর ওয়েস্টার্ন পোশাকে যেমন স্বস্তি পাওয়া যায়, তেমনি ফ্যাশনটাও ঠিকঠাক থাকে।
ইয়োলো থেকে টপস কিনেছেন প্রিয়াশা। বলেন,এখান থেকে টপস কিনলাম। দাম নিল ৩৫০০ টাকা। এখন একটা গাউন কিনব।
এসব ব্র্যান্ডের দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের জমকালো গাউন। এ গাউনগুলো ১০ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত। গুলশান থেকে এসেছেন অর্পিতা। গাউন দেখছেন বিভিন্ন শোরুমে। বলেন,আমার বাজেট ১৫ হাজার টাকা। দেখি এর মধ্যে পাওয়া যায় কিনা।
ফ্যাশন হাউস ক্যাটস আইয়ের শো রুম ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, আজকালের মেয়েরা কালারফুল ওয়েস্টার্ন পোশাক পরতেই বেশি পছন্দ করে । টপস, শার্ট, কুর্তাই টিনেজরা, তরুণীরা বেশি কিনছে।
আবার এসব ব্র্যান্ডের দোকানের পাশপাপাশি ঢাকা কলেজ মার্কেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন টপস, শার্ট, জিন্সের প্যাণ্ট, লেগিন্স, গাউন। এখানে কথা হল হেমার সাথে। বিভিন্ন দোকানে ঘুরছেন। বললেন, এখানে সব ধরনের কালেকশনই পাওয়া যায়। তবে একটু বেছে বেছে কিনতে হয়। আর সুলভ দামে পাওয়া যায়।
কুমকুমও এসেছেন বাসাবো থেকে টপস, শার্ট কিনবেন বলে। বলেন, এখানের সবচেয়ে বড় সুবিধে এখানে দরদাম করে কেনা যায়। বড় বড় ব্র্যান্ডের দোকানে তো একদাম লেখা থাকে, ফলে দামাদামির কোন সুযোগ থাকে না।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?

