ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:১৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

কক্সবাজারে আবাসিক হোটেলে নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

কক্সবাজারে আবাসিক হোটেলে নারীর লাশ

কক্সবাজারে আবাসিক হোটেলে নারীর লাশ

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মরিয়ম বেগম (২৯) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই হোটেলের একটি কক্ষের চৌকির নিচে তার মরদেহ পাওয়া যায়।

রোববার মধ্যরাতে শহরের বাজাঘাটার মৌসুমি  নামে একটি হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম উখিয়া উপজেলার তুতুর বিল এলাকার শামসুল আলমের স্ত্রী বলে হোটেল রেজিস্টারে উল্লেখ ছিল। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) খায়েরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত দুদিন আগে আইনজীবীর সহকারী পরিচয়ধারী শামসুল মরিয়মের স্বামী পরিচয়ে হোটেলটিতে ওঠেন। এরপর গতকাল রোববার রাতে ওই কক্ষে কোনো-সাড়া শব্দ না পাওয়ায় হোটেলের লোকজন পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।