কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই দলে দলে নারী ভোটাররা নিজ নিজ কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।
ভোটের মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কেন্দ্রেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই অনেক নারী ভোটার কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। উৎসবমুখর ও শান্ত পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন।
বক্তব্যের সদর উপজেলার ভোটার নাসরিনের জাহান বলেন, ‘সকাল ৮টায় এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। কোনো ঝামেলা না দেখে খুবই ভালো লেগেছে।’
টেকনাফ শামলাপুরের ভোটার সালেহা আক্তার বলেন, ‘বিগত সময়ের ভোটের অবস্থার চেয়ে এবারই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে মনে হলো। এমন পরিস্থিতিতে স্বস্তি লাগছে।’
আরেক ভোটার ফয়েজ উল্লাহ বলেন, ‘পুরুষ ভোটার আস্তে ধীরে আসছেন। তবে মেয়েরা আগে থেকেই চলে আসতে শুরু করেছেন। মেয়েদের উপস্থিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।’
কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকায় ভোটাররা স্বস্তির সঙ্গে ভোট দিতে পারছেন বলে জানান কয়েকজন নারী ভোটার।
টেকনাফের উত্তর শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সকাল থেকে ১১টা পর্যন্ত ১১০ কেন্দ্রে ৩৩ শতাংশ ভোট পড়েছে।’
এ জেলায় চারটি সংসদীয় আসন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া), কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া), কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)। এসব আসনে বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, কক্সবাজারে মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৮৭টি। এসব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৬ হাজার ০২৮ জন, নারী ভোটার ৮ লাখ ৬৩ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য






