কক্সবাজারে হোটেলে নারী হত্যা: প্রধান আসামি সাগর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
কক্সবাজারের ‘আমারী রিসোর্ট’ থেকে অজ্ঞাত পরিচয় নারী পর্যটকের লাশ উদ্ধারের ঘটনায় আসাীম সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. সাগর মিজিকে (২৪) গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ তিনটি মোবাইল হ্যান্ডসেট ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সাগর গত ১৮ সেপ্টম্বর সকালে কক্সবাজারের কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ এর ১০৮ নম্বর রুম ভাড়া নেয়। ২০ সেপ্টেম্বর তার স্ত্রী ঢাকা থেকে আসবে বলে হোটেল কর্তৃপক্ষকে জানায় সে। স্ত্রী এলে তাকে একটি ডাবল রুম দেওয়ার কথা বলে সে। সে মোতাবেক ২০ সেপ্টেম্বর তার স্ত্রীর পরিচয়ে ওই নারী রিসোর্টে পৌঁছান। তারা ৪০৮ নম্বর রুমে ওঠেন।
২১ সেপ্টেম্বর সকালে হোটেল কর্তৃপক্ষ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে কক্ষের দরজা ভেঙে ওই নারীর মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
সাগরের দেওয়া তথ্যমতে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভিকটিমকে স্ত্রী পরিচয়ে কক্সবাজারের ‘আমারী রিসোর্ট’-এ নিয়ে যায় সে। রিসোর্টে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সে। এক পর্যায়ে তার সঙ্গে ভিকটিমের ধস্তাধস্তি শুরু হয়। এসময় সাগর ভিকটিমের গলা চেপে ধরে দেয়ালের সঙ্গে ধাক্কা দেয়। এতে ভিকটিম মেঝেতে পড়ে যায়। সেসময় সাগর ভিকটিমের গলা চেপে ধরে পাশে থাকা গ্লাস দিয়ে কয়েকবার সজোরে মাথায় আঘাত করে। ভিকটিম মারা গেছে বুঝতে পেরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সাগর একজন লম্পট প্রকৃতির ছেলে। সে বিভিন্ন এলাকায় একাধিক নারীকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করেছে। সে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে ঘুরতে নিয়ে কৌশলে জোরপূর্বক ধর্ষণ করত।
গ্রেপ্তারকৃত সাগরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র্যাব।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











