কক্সবাজারে হোটেলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
কক্সবাজারে হোটেলে নিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আশিক (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৫ এর সিনিয়র সহাকরী পরিচালক মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিক। আজ ভোরে চট্টগ্রামের আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশিকের বাড়ি কক্সবাজার সদরের উত্তর নুনিয়াছড়া এলাকায়। তার বাবার নাম নজরুল ইসলাম।
এছাড়া, দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম সরকার বলেন, ‘গত ১৩ ডিসেম্বর ৬টার দিকে ওই স্কুলছাত্রী এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলো। এ সময় তাকে জোর করে আশিক তার সহযোগীরা তুলে নিয়ে যায়। এরপর কক্সবাজারের কলাতলীর মমস নামক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে ১৫ ডিসেম্বর ওই ছাত্রীকে তার বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। এরপর অভিভাবকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।’
তিনি বলেন, ‘এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা অপরাধীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে কক্সবাজার সদর মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। এরপর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।’
র্যাব জানায়, মোহাম্মদ আশিক প্রায়ই এভাবে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ফাঁদে ফেলে ধর্ষণ করে। সে কিশোর গ্যাং অপরাধী চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






