ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৯:৪২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে ৫০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার

কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে ৫০ জন নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে ৫০ জন নিহত

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আজ শনিবার এ তথ্য জানায়।

প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কিভু প্রদেশের কামিটুগা শহরে শুক্রবার অস্থায়ী খনিটিতে এই দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নর থিও এনগবাবিজে কাসি বলেছেন, ৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই তরুণ।

কামিতুগা মেয়র আলেকজান্দ্র বুন্দিয়া বলেছেন, আমরা এখনো হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই।