কঠোর বিধিনিষেধে চলছে গণপরিবহন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
সারা দেশে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে। এই দিন সকাল থেকে রাজধানীর সড়কে অর্ধেক যাত্রী নিয়ে আবারও গণপরিবহন চলাচল শুরু করেছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহণ চলবে। স্বাস্থ্যবিধি মেনেই গণপরিবহন চলাচল অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাস মালিকরা।
বুধবার (৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়-
রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকারের সঙ্গে তাল মিলিয়ে সড়কে চলছে গণপরিবহনও। যাত্রীরাও গণপরিবহনে উঠছেন। তবে স্বাস্থ্যবিধি মানছে কেউ, আবার কেউ স্বাস্থ্যবিধি না মেনেই হুড়োহুড়ি করে উঠে পড়ছেন।
মৌচাক থেকে ফার্মগেট যাওয়া যাত্রী মোমেনা খাতুন বলেন, "অর্ধেক যাত্রী নিবে বাসে। আগে না উঠলে তো সিট পাবো না। আবারো আধ ঘণ্টা দাড়ায়ে থাকতে হবে।
মহাখালী থেকে উত্তরা যাওয়া যাত্রী শিকদার মুন্সী বলেন, "বাস আছে। কিন্তু কম। অল্প যাত্রী নিবে তাই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। উঠার সময়ও ভিড় হয়। কিছু করার নেই। বাসের সংখ্যা বাড়ালে আর নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী উঠালে এমন হতো না। লাইন ধরেও যাত্রী উঠানো দরকার। তাইলে হুড়োহুড়ি হবে না।"
এদিকে কমলাপুর থেকে সাভার যাওয়া এক গণপরিবহনের চালক মাসুদ বলেন, "সরকার স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে বলছে। আমরা তাই করি। অতিরিক্ত যাত্রী নেই না। অফিস সময় একটু ভিড় হয়। এরপর তো আবারও খালি।"
কঠোর বিধিনিষেধের গত ২ দিনে গণপরিবহণ বন্ধ থাকার পর কর্মজীবী মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার।
মঙ্গলবার (৬ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, রাজধানীসহ চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা,সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চালু করবে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুরপাল্লায় গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








