কড়া নিরাপত্তায় কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
কড়া নিরাপত্তায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের ৪৩ ধরনের সরঞ্জাম বিতরণ করছেন। এই সময় সংশ্লিষ্ট কেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে দেখা গেছে।
৮টি করে মোট ১৬টি ভেন্যু থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ হাজার ৪৬৮টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের সরঞ্জাম বিতরণ করা হয় খিলগাঁও মডেল কলেজ থেকে ভেন্যু থেকে। এখান থেকে ১৭৪টি কেন্দ্রের ভোটের সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এই ভেন্যুর সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রিজাইজিং কর্মকর্তাদের ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেয়া হচ্ছে। ঢাকা রেসিডেন্সিয়াল মলেড কলেজ থেকে উত্তর সিটি করপোরেশনের ১৩১টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
ঢাকা উত্তরের নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। ইভিএম মেশিনসহ ভোটের অন্যান্য সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেয়া হচ্ছে।
যেসব ভেন্যু থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে যেতে দেখা গেছে।
কর্মকর্তারা জানান, ইভিএম মেশিন, ইভিএম ফিঙ্গার মেশিন ফরম, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, বিশেষ খাম; ভোটদান প্রক্রিয়ার পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ ৪৩ ধরনের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই সিটিতে এবার সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে বৃহস্পতিবার মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরেও এক দিনসহ মোট চার দিন মাঠে থাকবে তারা।
ঢাকার উত্তর সিটিতে মেয়র পদসহ ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১৮টি সংরক্ষিত আসনে ভোট হবে। উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার, ৬২১ জন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদসহ ৭৫টি সাধারণ ওয়ার্ড, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট হবে। এই সিটিতে মোট ভোটারের সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






