কত সহজ এ জীবন?
আসমা আক্তার | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার
আমরা জীবনকে সহজ করতে চাই। কিন্তু তার কতটা করতে পারছি আসলে? সারাক্ষণ আতঙ্ক আর দুঃশ্চিন্তা যেন তাড়িয়ে বেড়ায় সকলকে! রাতে ঘুমাতে যাই মনে আশা নিয়ে সকালটা যেন ভাল হয়! সকাল হতেই শুনি অবুঝ একটি শিশু ধর্ষিতা হয়েছে কোন মানুষরুপী হায়েনার দ্বারা! শিশুটির কি দোষ খুঁজে পাই না! কোনো হিসেব মিলাতে পারিনা।
যখন একজন নারী রাস্তায় চলতে গেলে কেন তার গায়ে হাত দেয়া হয়? খুঁজে পাই না তার কোনো কারণ। তাকে শারীরিক নির্যাতন করা, পুড়িয়ে হত্যা করা, কেন? বাবা তার নিজের মেয়েকে কেন ধর্ষণ করে? খুঁজে পাই না হিসেব, ঘরে বাস করা নারীটি প্রতিদিন তার কাছের মানুষ দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে কেন দিনের পর দিন কাটিয়ে দেয়? কি সমস্যার কারণে বাবা-মার সামনে ছোট্ট মেয়ের মস্তক!
প্রতিযোগীতায় মেতে উঠে কতটা উশৃঙ্খল হওয়া যায়। অস্বাভাবিক গাড়ি চালান, ফেসবুকে রাতবিরেতে বিরক্ত করা, হতাশার নামে পরিবারের সাথে দুর্ব্যবহার, এগুলো কি আমাদের প্রতিদিনের চলার সাথি?
আপনার এক খণ্ড জমি আছে ওটা আপনার কতদিন থাকবে আপনি জানেন? আপনি কারও উপকার করলেন সে আপনার মাথায় কাঠাল ভাঙ্গবে না তা কি আপনি নিশ্চিত?
যারা ধর্ম নিয়ে আছেন তারাও কি সহজ করতে পারছেন জীবনটাকে? তারাও সারাক্ষণ যেন ভাবছেন কখন কোন কারণে নিজে বেহেস্ত পাওয়া থেকে বঞ্চিত হন!
সবচেয়ে বড় কথা আমরা যে মানুষ সে কথাটি ভুলে যাচ্ছি আমরা। আসলে আমরা মানুষ না হয়ে বড়লোক হতে চাই! অনেক সম্পদ চাই! হাতের মুঠোয় রাখতে চাই সকল আনন্দ! কীভাবে পেলাম সেটা বিষয় না। পেতে হবে এটাই বিষয়। হোক তা সম্পদ, হোক তা নারী, হোক তা শিশু!
হয়তো বলবেন, এ অবস্থাই চলছে বহু যুগ ধরে, তাই মেনে নেওয়াই স্বাভাবিক।
জানি না, আসলে এখন কি এটাই স্বাভাবিক?
একজন মানুষ কি শুধু নিজের জন্যই? আমাদের প্রত্যেকের মাঝে কি বহু মানুষ বাস করে না? তাদের জন্যে কি কিছুই করার নেই আমাদের?
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


