কথা নয়, সময় এখন অ্যাকশনের: মেয়র আতিকুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বনানীর এফআর টাওয়ার ১৮ তলার অনুমোদন নিয়ে কীভাবে ২৩ তলা হল সেগুলো আমরা দেখব জানিয়ে উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এই অনিয়ম মেনে নেয়া যায় না। এ মুহূর্তে কথা বলার সময় নেই, সময় এখন অ্যাকশনের। সব সংস্থাকে নিয়ে একত্রে কাজ করতে চাই।
শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
অ্যাকশনের উদাহরণ দিতে গিয়ে মেয়র বলেন, রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি কর্পোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছি। সেগুলো দেখে আমরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। এ ছাড়া আমাদের ম্যাজিস্ট্রেট ভবনে ভবনে যাবেন। পরিস্থিতি দেখে প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গতকাল দুপুরে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২ তলা ভবন এফ আর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট দীর্ঘক্ষণ কাজ করার পর বিকাল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া আহত হয়েছেন ৭৩ জন।
শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত টাওয়ারটি পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তরের মেয়র বলেন, আমাদের যেসব ভাইবোন এসব অফিসে চাকরি করেন তাদের নিরাপত্তার দায়িত্ব অফিস মালিকদের, ভবন মালিকদের। তারা এই দায় এড়াতে পারেন না। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া কথাও জানান তারা।
-জেডসি
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











