ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৩:৪৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: শারমীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: শারমীন

কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: শারমীন

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, যে কোন মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যাশিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার।

আজ বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রাজধানীর দোয়েল চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু একাডেমিতে এক আলোচনা সভায় এ কথা বলেন উপদেষ্টা।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যাশিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার। তৃণমূল এবং অবহেলিত শিশুকন্যাদের কাছে যাতে পৌঁছানো যায়, সেই চেষ্টা চলছে। এরইমধ্যে তা নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা।

কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে যাতে শিশুকন্যাদের কাছে পৌঁছানো যায় সেই প্রয়াস চলছে বলেও জানান শারমীন এস মুরশিদ। এসময় যে কোনো সমস্যায় মন্ত্রণালয়ের সাথে যাতে শিশুকন্যারা সরাসরি যুক্ত হতে পারে সেজন্য বিশেষ বারকোডও উন্মোচন করা হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য, যখন মেয়েরা মাথা উচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উচু করে দাঁড়াতে পারে।