কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীসহ দুই সন্তানকে কুয়ায় নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৭ জুন ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
স্বামী রাজা বাইয়া জাদব স্বপ্ন ছিল পুত্র সন্তানের বাবা হবেন। কিন্তু স্ত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। ভারতের মধ্যপ্রদেশে দ্বিতীয়বারও কন্যা সন্তানের জন্ম দেয়ায় স্ত্রী ও দুই মেয়েকে কুয়ায় ফেলে দিয়েছেন রাজা বাইয়া। এ ঘটনায় তার বড় মেয়ের (৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৬ জুন) রাজ্যের ছত্তরপুর জেলায় এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে।
চান্দলা পুলিশ স্টেশেনের এসআই রাজেন্দ্র সিং বলেন, তিন মাস আগে রাজা বাইয়া জাদবের (৪২) স্ত্রী একটি মেয়ে সন্তানের জন্ম দেন। তাদের আরেকটি মেয়ে রয়েছে। রোববার তিনি শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-মেয়েদের আনতে যান। পথে পাদই গ্রামে একটি কুয়ার কাছে মোটরসাইকেল থামান। এরপর তিনি স্ত্রী ও দুই মেয়েকে কুয়ায় ফেলে দেন।
তিনি বলেন, রাজার স্ত্রী কুয়া থেকে ওঠার চেষ্টা করলে তিনি তাদের ওপর পাথর ছুড়ে মারেন। এতে তাদের বড় মেয়ের মৃত্যু হয়। আর স্ত্রী ও ছোট মেয়ের কান্না শুনে গ্রামবাসী কুয়া থেকে তাদের উদ্ধার করেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, আবারো মেয়ে হওয়ায় রাজা তার ওপর রেগে ছিলেন।
তিনি বলেন, ঘটনার পর অভিযুক্ত রাজা পালিয়ে যান। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। সূত্র : এনডিটিভি
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










