কবরী লাঞ্ছিত, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৫ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার
সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, কবরীর অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ের কোন কুল কিনারা করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার গুলশান ২ নম্বরে তার বাড়ির নিচতলায় তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়, কবরী গুলশান ২ নম্বরের একটি পাঁচতলা ভবনে থাকেন। মঙ্গলবার বেলা ১১টার দিক ওই ভবনের দুটি ফ্লাটের মালিকের কর্মচারিরা পাঁচ–ছয়জন বহিরাগত লোক নিয়ে ভবনের ভিতর ঢুকতে গেলে কর্তব্যরত তত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় বহিরাগতরা বাড়িতে রং করবেন বলে জোর করে ভিতরে ঢোকেন। তাদের হাতে দড়ি ও বাঁশ ছিল।
এ সময় কবরী ও তার ছেলে বাড়ির নিচে নেমে বহিরাগতদের কাছে জোর করে প্রবেশের কারণ জানতে চান। তখন তারা বাড়ি রং করার কথা জানান।
কবরী তাদের জানান, বাড়িটি নিয়ে আদালতে মামলা আছে, তাই বাড়িতে রং করা যাবে না।
একপর্যায়ে বহিরাগতরা কবরীর উপর চড়াও হন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মেরে ফেলার হুমকি দেন। কবরী তার অফিসের কর্মচারিদের খবর দিয়ে দ্রুত পাঁচতলার তার ফ্লাটে আশ্রয় নেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






