ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৫:২৭:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

কবি নজরুলের পুত্রবধূ উমা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

উমা কাজী।  ছবি ফেসবুক থেকে

উমা কাজী। ছবি ফেসবুক থেকে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

উমা কাজী তার দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

খিলখিল কাজী জানান, তার বোন মিষ্টি কাজী কলকাতায়। সে ফিরলে আজ বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, উমা কাজীর স্বামী অর্থাৎ নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয় ১৯৭৯ সালে। তারপর কবি নজরুল ইসলামের সঙ্গেই তার পরিবার কলকাতা থেকে ঢাকায় চলে আসে স্থায়ীভাবে বনানীতে থাকতে শুরু করেন।