ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৫১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

বাস্কেটবল কোর্টে আংটি বদল!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৭ এএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

কমনওয়েলথ গেমসের প্রথম রাউন্ডেই বিশাল জয় নিয়ে যখন পুরো ইংল্যান্ড বাস্কেটবল টীম উচ্ছসিত তখন হঠাৎ করেই সেই বাস্কেটবল কোর্টে হাঁটু গেড়ে বসলেন ইংল্যান্ডের আলোচিত বাস্কেটবল হিরো জামিল আন্ডারসন। হাতে তার ছোট্র একটি আংটির বাক্স। অদূরেই দাড়িয়ে খেলা উপভোগ করছিলেন ইংল্যান্ডের আলোচিত মহিলা বাস্কেটবল খেলোয়াড় জর্জিয়া জোন্স। জামিল আন্ডারসন ছোট্র বাক্সটি খুলে আংটি বের করে জর্জিয়াকে তার কাছে আসার আমন্ত্রণ জানালেন।

 

রোববার এমন নাটকিয় ঘটনা ঘটে কমনওয়েলথ গেমসের বাস্কেটবল কোর্টে।

 

জর্জিয়ার তো প্রথমে বিশ্বাসই হতে চাইছিলো না। জর্জিয়া জামিলকে পছন্দ করলেও মনের কথা কখনই প্রকাশ করেন নি। অন্যদিকে জামিল জর্জিয়াকে ভীষণ পছন্দ করেন। তাই সারপ্রাইজ দেওয়ার জন্যই সবার সামনে আমন্ত্রণ করেন তাকে।

 

জর্জিয়া অনেকটা স্বপ্নের ঘোরে এগিয়ে যান জামিলের দিকে। বাস্কেটবল টীমের সবাই তখন ঘিরে রেখেছেন এ জুটিকে। শেষ পর্যন্ত আংটি বদল হয়। আবেগ যেন ধরে রাখতে পারলেন না দুজনে। অশ্রুসিক্ত হয়ে জড়িয়ে ধরলেনে একে অপরকে। কমনওয়েলথ গেমসের ইতিহাসে রচিত হল নতুন অধ্যায়।

 

২৮ বছর বয়সী জর্জিয়া পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। তার বাবা জেক নিজেও ইংল্যান্ডের নামী বাস্কেটবল খেলোয়াড়। বাবার অনুপ্রেরণাতেই জর্জিয়ার বাস্কেটবল খেলাতে আসা। ২৮ বছর বয়সী এ নারী খেলেছেন ম্যানচেষ্টার মিসটিক্স, ফ্লোড নাপাখা, ওরাটল রবার্টসের মত নামী ক্লাবে। বাবা, মা, দুই ভাইয়ের আদরের লারলা জর্জিয়া এখন নতুনভাবে আন্ডারসনের সঙ্গে আবদ্ধ হলেন।

 

এক টুইটার বার্তায় সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। কমনওয়েলথ গেমসের খেলা শেষ হবার পর পরই  এ জুটি মিলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করবেন।

 

রোববার কমনওয়েলথ গেমসের পুরুষ বাস্কেটবলের প্রথম রাউন্ডে ক্যামেরুনকে ৭৮-৫১ ব্যবধানে ধরাশায়ী করে ইংল্যান্ড বাস্কেটবল টীম। যার মধ্যে ৯টি পয়েণ্ট এনে দেন ইংল্যান্ডের আলোচিত বাস্কেটবল হিরো জামিল আন্ডারসন।