কমবে বৃষ্টি, বাড়তে পারে শীত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বুধবার মধ্যরাত থেকে একটানা বৃষ্টি ঝরছিল। বৃহস্পতিবার দেশের অনেক অঞ্চলেই দেখা মেলেনি সূর্যের।
আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আসা মেঘমালা থেকে সৃষ্ট এই বৃষ্টি আজ অনেকটাই কমতে পারে। দেখা মিলতে পারে ঝলমলে রোদের।
ঘূর্ণিঝড় মিগজাউম গত মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়টি লঘুচাপে পরিণত হয়। আবার বৃষ্টি হওয়ায় আকাশে জড়ো হওয়া মেঘও কেটে যাচ্ছে।
বাতাসের জলীয় বাষ্প কমে গেলে ও আকাশ মেঘমুক্ত হলে অনেকটাই কমে যাবে তাপমাত্রা। ফলে আগামী দু-তিন দিনের মধ্যেই জেঁকে বসতে পারে শীত।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ৯৬ মিলিমিটার। এ ছাড়া ফরিদপুরে ৫৭ মিলিমিটার এবং গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় ৪৬ মিলিমিটার। ঢাকায় এ সময় ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গতকাল সন্ধ্যায় বলেন, ‘ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে সৃষ্ট মেঘ থেকে এই বৃষ্টি হচ্ছে। আগামীকাল (আজ) থেকে অনেকটাই কমে যেতে পারে। যশোরে ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা বড় বৃষ্টি।
ডিসেম্বর মাস বিবেচনায় এটা স্বাভাবিকের চেয়ে বেশি। তবে সামনের দিনগুলোতে রাতের তাপমাত্রা কমবে। এখন থেকে ক্রমে বাড়বে শীতের অনুভূতি।’
এদিকে আজও দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। আজ শুক্রবার দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শনিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে দেশে। দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা









