কমলাপুরে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা উৎযাপিত হবে সারাদেশে। এই উৎসব নিজ পরিবারের সঙ্গে উদযাপন করতে ট্রেনযোগে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। গতকাল বুধবার ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন শুরু হয় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) ঈদযাত্রায় দ্বিতীয় দিন। এদিন প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময়মতো কমলাপরের ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, গতকাল কিছু বিলম্ব হলেও আজ সব ট্রেন চলবে যথারীতি, সময় মতো।
আজ সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত আন্তঃনগর ও কমিউটার মিলে ১২টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এখন স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছে দুটি ট্রেন। আরও পাঁচটি ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষমাণ। আজ লোকাল, কমিউটার ও আন্তঃনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা জানান, দিনের শুরুর মতোই যেন বাকি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে যায়।
খুলনা যাওয়ার অপেক্ষায় থাকা আদনান বলেন, শুনেছি গতকাল ঈদযাত্রার প্রথম দিনে বিলম্বে ট্রেন ছেড়েছিল। আজ ওটা নিয়ে শঙ্কা ছিল। তবে স্টেশনে এসেই দেখি ট্রেন প্ল্যাটফর্মে অবস্থান করছে। ভালো লেগেছে। অন্য ট্রেনগুলোও যেন একই সময়ে ছেড়ে যায়, এতে ঈদের আগে বাড়তি আনন্দ পাওয়া যাবে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে না। আমরা সার্বক্ষণিক কাজ করছি। গতকাল ঈদযাত্রার প্রথম দিনে পারাবতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে কয়েকটির। আজ সমাধান হয়েছে। সকাল সোয়া ৮টা পর্যন্ত ১২টি ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






