কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার
ট্রেনের আগাম টিকিট কিনতে তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় জমেছে। টিকিটের প্রত্যাশায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষ। ট্রেনের এই আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গত বুধবার থেকে, চলবে ১২ আগস্ট পর্যন্ত।
টিকিট বিক্রির প্রথম দিন বুধবার কমলাপুর স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি। দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার ভিড় আরো বেড়েছে। আজ ভোর থেকেই অনেকে এসে লাইনে দাঁড়াতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। প্রতিটি কাউন্টারের সামনে থেকে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন গিয়ে ঠেকেছে স্টেশনের বাইরে।
সব মিলিয়ে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে আসা মানুষের ভিড় অন্যান্যবারের মতোই। সকাল আটটা থেকে ২৬টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হচ্ছে। বুধবার দেওয়া হয় ১৭ আগস্টের টিকিট। আজ দেওয়া হচ্ছে ১৯ আগস্টের টিকিট। ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।
একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে। ২৪ আগস্টের ফিরতি টিকিট দেওয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট।
এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বাসের আগাম টিকিট বিক্রির দিন ধার্য ছিল গত রোববার। কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন টিকিট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





