কমলাপুর স্টেশনে টিকিটের সার্ভাররুমে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২২ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
অনলাইনে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ পেয়ে কমলাপুরে অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভার রুমে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুরে যান। তারা অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সকাল নয়টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনসহ রাজধানীর পাঁচটি স্থান থেকে ৩১ মের টিকেট বিক্রির মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। কাউন্টারের পাশাপাশি এবার ই-টিকেটিংয়ের জন্য ৫০ শতাংশ বরাদ্দ রাখা হলেও সকালে থেকেই রেলওয়ের ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে টিকেট কাটতে পারছেন না অভিযোগ করেছেন অনেকে। আর যদিও কোনোভাবে প্রবেশ করা সম্ভব হচ্ছে সঙ্গে সঙ্গে সার্ভার থেকে জানানো হচ্ছে টিকিট নেই। আবার অনেকে টিকিটের জন্য টাকা দিচ্ছেন অথচ টিকিট পাচ্ছেন না।
ই-টিকেট সংগ্রহ করতে না পেরে সকালে অনেকেই গেছেন স্টেশনে। অনলাইনে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশনে যান দুদকের টিম।
দুর্নীতিবিরোধী সংস্থাটির উপ-সহকারী পরিচালক মনিরুল ইসলাম বলেন, আমরা টিকিট সংগ্রকারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে এসেছি। অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তারা বলেছেন, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই টিকিট পেতে একটু সমস্যা হচ্ছে। সার্ভার ডেভেলেপমেন্টের কাজ চলছে।
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, আমরা তাদের বলেছি, যেন কোনো কালোবাজারি না হয়, সে দিকে সতর্ক থাকবে। কালোবাজি হলে পদক্ষেপ নেয়া হবে।
তিনি জানান, আমরা এখানে শুধু অনলাইন টিকিটিং সিস্টেম দেখছি না, সার্বিক দিক দেখছি। সার্বিক দিক বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরে বলা যাবে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








