কমেছে ভোজ্যতেল-পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সপ্তাহের ব্যবধানে বাজারে ডিম, কাঁচা মরিচ ও মুরগির দাম বেড়েছে। আর ১৫ টাকা দাম কমে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এছাড়া অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার, পল্লবী এলাকা ও কচুক্ষেত বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
সবজি বাজারে শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, গোল বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, টমেটো প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, করলা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৬০ টাকায়, চাল কুমড়া পিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়া প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চিচিঙ্গা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, পটল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, ঢেঁড়স প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, কচুর লতি ৮০ টাকা, পেঁপের প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, বটবটির প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ধুনধুলের প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
এসব বাজারে বাড়তি দামে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। শুকনা মরিচের কেজি ৪০০ টাকা।
১১ নম্বর বাজারের সবজি ব্যবসায়ী নাজিম হোসেন বলেন, সবজির দাম তেমন বাড়েনি। শুধুমাত্র কাচা মরিচের দাম বেড়েছে। কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁয়াজের দাম কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।আর একটু ভাল মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা। এসব বাজারে রসুনের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। আদার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়াও এসব বাজারে দেশি মশুরের ডালের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা। ইন্ডিয়ান মশুরের ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
প্যাকেট আটার কেজি এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা। বাজারে ১৫ টাকা দাম কমে ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকার।
১১ নম্বর বাজারের ভোজ্যতেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। এখন পাড়া-মহল্লার দোকানে বিক্রি হচ্ছে তেলের লিটার ১৯০ টাকায়।
বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডজন বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ১৯০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২০০ থেকে ১৯০ টাকা। পাড়া-মহল্লার দোকানে বেড়েছে লাল ডিমের দাম।
বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।
১১ নম্বর বাজারের মুরগি ব্যবসায়ী জানে আলম বলেন, ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা দাম বেড়েছে। ঈদের পরে মুরগির চাহিদা বেড়েছে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






