সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেছে। তাকে আবারো খেলানোর ছক কষছে দেশের ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করা সাকিব অবশ্য কতদিন খেলবেন তা নিয়ে জল্পনা রয়েছে।
বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বললেন, বাঁহাতি অলরাউন্ডার যদি আবারো বাংলাদেশের বিপক্ষে খেলেন, তাহলে তার লক্ষ্য হওয়া উচিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার।
বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বোর্ড ‘সাকিব কার্ড’ খেলছে এমন গুঞ্জনের মাঝেও বিসিবি পরিচালক আসিফ আকবর জোর গলায় বলেছেন, এই সিদ্ধান্ত কোনো প্রতীকি ইঙ্গিত নয়। আজ (শুক্রবার) আসিফ ক্রিকবাজ-কে নিশ্চিত করেছেন, ফেরানোর পরিকল্পনা অনুযায়ী সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে তাকে ফেরানোর লক্ষ্য।
১২ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। মে মাসের শেষ দিকে হবে টেস্ট ম্যাচ। পাকিস্তান সুপার লিগ থাকায় দুই ধাপে এই ট্যুরের প্রস্তাব দিয়েছিল পিসিবি।
বিসিবি অফিসিয়ালদের বক্তব্য অনুযায়ী পরিকল্পনা মতো এগোলে সাকিব মার্চে ফিরবেন। তবে আশরাফুলের মত ভিন্ন। সম্প্রতি সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি অবসর নিয়ে ইউটার্নের কথা জানান।
২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা বাঁহাতি তারকা জানান, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি দেশে। সম্প্রতি তিনি তিন ফরম্যাটেই দেশের মানুষের সামনে শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন। বিসিবিও সেভাবেই এগোচ্ছে।
আশরাফুল মনে করেন, সাকিব যদি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে তার পরিকল্পনা নিয়ে পুনর্বিবেচনা করা উচিত এবং ২০২৭ বিশ্বকাপেও খেলার লক্ষ্য রাখতে হবে।
ক্রিকবাজ-কে আশরাফুল বলেছেন, ‘আমি তার একটি সাক্ষাৎকার দেখলাম যেখানে সে বলেছিল সব ফরম্যাটে খেলে অবসর নেবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের ক্রিকেটে যদি আপনি একটি ফরম্যাটে খেলেন- যেমন মুশফিকুর এখন শুধু টেস্ট খেলছে... যদি সে সেটাতেই শুধু মনোযোগ দেয়, তাহলে যতদিন চাইবে এবং যতদিন সম্ভব পারফর্ম করবে, সে খেলে যেতে পারবে।’
‘যেখানে প্রতি বছরেই একটা না একটা বিশ্বকাপ হচ্ছে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ)... যদি সাকিব ২০২৭ বিশ্বকাপের জন্য বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে খেলে যেতে চায়, তার বয়স হবে ৩৭-৩৮। আধুনিক ক্রিকেটে যেভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হয়, ৪০-৪২ বছর বয়সেও খেলা খুব একটা সমস্যা নয়।’, যোগ করেন আশরাফুল।
সাকিবের ফিটনেস প্রসঙ্গে আশরাফুলের কথা, ‘সেটা হবে খুবই ভালো কারণ সে ফিট। সে সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে। এমন না যে বাসায় বসে আছে। সে যেহেতু সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এবং সে যদি বিশ্বকাপ পরিকল্পনা মাথায় রেখে কেবল ওয়ানডে খেলতে চায়, সেটা প্রত্যেকের জন্য ভালো হবে।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








