ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ এএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
নারী ফুটবল লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রাজশাহী স্টারস ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং। রাজশাহী ১৩-০ গোলে সিরাজ স্মৃতিকে পরাজিত করে। দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ ২-০ গোলে বিকেএসপিকে হারায়।
আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্টে রাজশাহী টেবিলের শীর্ষে। ১১ দলের লিগে আর দুই ম্যাচ বাকি রয়েছে। শেষ দুই রাউন্ডের খেলা কয়েক দিন পর অনুষ্ঠিত হবে। আগামীকাল সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট খেলতে কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।
নারী লিগে শীর্ষ অনেক দলেই অ-২০ দলের ফুটবলার রয়েছে। এজন্য ৭ ফেব্রুয়ারি সাফ টুর্নামেন্ট চলাকাল পর্যন্ত বাফুফে নারী লিগ বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে। বয়স ভিত্তিক জাতীয় দল দেশে ফেরার পর ১০ ও ১৩ ফেব্রুয়ারি শেষ দুই রাউন্ড খেলা পরিচালনার পরিকল্পনা ফেডারেশনের। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দুই দিন আগে ও পরের দিন খেলা পরিচালনা করতে পারবে কি না সামগ্রিক প্রেক্ষাপটে সেটাও আলোচনা হচ্ছে ফুটবলাঙ্গনে। কারণ জাতীয় নির্বাচনের জন্য প্রিমিয়ার ফুটবল লিগ সপ্তাহ খানেক পিছিয়েছে।
ঋতুপর্ণারা আজ গোল উৎসব করেছে। আলপী আক্তার পাঁচটি, ঋতুপর্ণা হ্যাটট্রিক, নেপালের দীপা সাহী, শাহেদা আক্তার রিপা জোড়া ও মুনকি আক্তার এক গোল করেন। রাজশাহী স্টারের শিরোপা জয়ে একমাত্র বাধা এখন সেনাবাহিনী। লিগের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। সেনাবাহিনী রাজশাহীকে হারালে তখন দুই দলেরই সমান পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যদি দুই দলই নবম ম্যাচ জয়লাভ করে।
রাজশাহীর পাশাপাশি ফরাশগঞ্জও ভালো দল গড়েছে। রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়ায় তারা তিন পয়েন্ট পেছনে। তাই তারা তাকিয়ে রাজশাহী ও সেনাবাহিনী ম্যাচের দিকে। যদিও শক্তিমত্তায় রাজশাহী সেনাবাহিনী ফুটবল দলের চেয়ে এগিয়ে। আজ ফরাশগঞ্জ বিকেএসপির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রের গোলে ফরাশগঞ্জ বিকেএসপিকে হারায়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








