বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বুধবার (২৮ জানুয়ারি) একটি ঐতিহাসিক বিল অনুমোদিত হয়েছে, যা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে তথাকথিত ‘বৈবাহিক অধিকার’ বা ‘যৌনমিলনের বাধ্যবাধকতা’ বিলুপ্ত করতে যাচ্ছে।
নতুন এই আইনের মাধ্যমে দেশটির দেওয়ানি বিধিতে (সিভিল কোড) একটি নতুন ধারা যুক্ত হবে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—একত্রে বসবাস করা মানে স্বামী বা স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক স্থাপনের কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হয়নি।
আইনের ফলে এখন থেকে কোনো পক্ষই যৌন সম্পর্কের অনুপস্থিতিকে ‘ডিভোর্স’ বা বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে বিপক্ষের ‘দোষ’ হিসেবে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবে না। যদিও আগে সরাসরি ‘যৌন বাধ্যবাধকতা’ শব্দটি আইনে উল্লেখ ছিল না, মধ্যযুগীয় গির্জার প্রভাব থেকে উদ্ভূত ‘যৌন অধিকার’ বা ‘কনজুগাল ডিউটি’-এর ধারণা ফরাসি সমাজে দীর্ঘকাল টিকে ছিল। আধুনিক সময়ে অনেক বিচারক একত্রে বসবাসকে যৌন সম্পর্কের সমার্থক হিসেবে বিবেচনা করতেন।
২০১৯ সালে ঘটে যাওয়া একটি আলোচিত মামলায় এক নারী তার স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক করতে অস্বীকৃতি জানানোয় আদালত তাকে বিবাহবিচ্ছেদে ‘দোষী’ সাব্যস্ত করেছিলেন। পরবর্তীতে ইউরোপীয় মানবাধিকার আদালত এই রায়ের জন্য ফ্রান্সের সমালোচনা করলে আইনি পরিবর্তনের পথ সুগম হয়।
বিলটির প্রস্তাবক, গ্রিন পার্টির এমপি মারি-শার্লট গারিন এই পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তার মতে, বিয়ের পর সম্মতি চিরস্থায়ী নয় এবং সারাজীবনের জন্য হয়ে যায় না। বিয়ের দোহাই দিয়ে যৌন সম্পর্কের ওপর একতরফা অধিকার চর্চা মূলত আধিপত্য ও শোষণের পথ প্রশস্ত করে।
২০২৪ সালে ফ্রান্সে আলোচিত ‘জিজেল পেলিকট’ গণধর্ষণ মামলার পর বিষয়টি জনসাধারণের আলোচনায় এসেছে। এই মামলায় বিয়ের ভেতর সম্মতির প্রশ্ন বিশেষ গুরুত্ব পায়।
ফ্রান্সে ১৯৯০ সাল থেকেই বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হলেও আইনি অস্পষ্টতা রয়ে গিয়েছিল। গত বছরের নভেম্বর থেকে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে যৌন সম্পর্কের আগে অবশ্যই সুনির্দিষ্ট এবং প্রত্যাহারযোগ্য সম্মতি থাকতে হবে। মৌন থাকা বা কোনো প্রতিক্রিয়া না দেখানো মানেই সম্মতি নয়।
নতুন আইনি সংশোধনীর মাধ্যমে ফ্রান্স সরকার মূলত বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সম্মতির বিষয় নিশ্চিত করতে এবং নারীর শারীরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে।
তথ্যসূত্র : বিবিসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











