মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০২ এএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ জিতেছে গ্রুপ পর্বের চার ম্যাচেই। এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি–টুয়েন্টি র্যাঙ্কিংয়ে।
ব্যাট হাতে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার শারমিন আক্তার। চার ইনিংসে ১৫৬ রান করে টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
ডানহাতি এই ব্যাটার বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন দুটি হাফ সেঞ্চুরি। তারই পুরস্কার হিসেবে টি-টুয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠে এসেছেন।
ব্যাটারদের তালিকায় বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২ নম্বরে উঠেছেন। বাছাইপর্বে টানা চারটি ভালো ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন তিনি। একটিতেও ফিফটি পাননি, তবে সর্বনিম্ন রানের ইনিংস ২৭।
একই তালিকায় উন্নতি করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস—এক ধাপ এগিয়ে যৌথভাবে ১৫ নম্বরে—এবং নেদারল্যান্ডসের ব্যাটার স্টারা ক্যালিস, তিনি ছয় ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন।
বোলারদের টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়েও সুখবর আছে বাংলাদেশের জন্য। স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। বাছাইপর্বে এখন পর্যন্ত খেলা প্রথম চার ম্যাচে ৭ উইকেট নিয়েই এগিয়েছেন এই লেগ স্পিনার।
এই তালিকায় বাংলাদেশের ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। অন্যদের মধ্যে স্কটল্যান্ডের তরুণ ক্যাথরিন ফ্রেজার ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৪ নম্বরে এবং থাইল্যান্ডের স্পিনার সুনিদা চাতুরংগ্রাটানা ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৬ নম্বরে উঠে এসেছেন।
স্কটল্যান্ডের হয়ে ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রাখা ২০ বছর বয়সী ক্যাথরিন ফ্রেজার অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন। সর্বশেষ হালনাগাদ তালিকায় তিনি ৩৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে।
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো











